অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

রবিবার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত ইজরায়েল ও ইরানের মধ্যে পরপর মিসাইল হামলায় কেঁপে উঠল একাধিক অঞ্চল। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আর্জিকে উপেক্ষা করেই এই হামলা চলেছে টানা তৃতীয় দিনের মতো। ইরানের অভিযোগ, ইজরায়েলের তরফে ইরানের একাধিক তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। জানা গিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর গোয়েন্দাপ্রধান ও আরও দুই শীর্ষ জেনারেলের মৃত্যু হয়েছে ইজরায়েলের হামলায়। ইজরায়েলের আগে শনিবার মধ্যরাতে হামলা চালিয়েছে ইরান। তাদের একাধিক শহরে আয়রন

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

 নিজস্ব সংবাদদাতা: রবিবার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত ইজরায়েল ও ইরানের মধ্যে পরপর মিসাইল হামলায় কেঁপে উঠল একাধিক অঞ্চল। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আর্জিকে উপেক্ষা করেই এই হামলা চলেছে টানা তৃতীয় দিনের মতো। ইরানের অভিযোগ, ইজরায়েলের তরফে ইরানের একাধিক তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। জানা গিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর গোয়েন্দাপ্রধান ও আরও দুই শীর্ষ জেনারেলের মৃত্যু হয়েছে ইজরায়েলের হামলায়। ইজরায়েলের আগে শনিবার মধ্যরাতে হামলা চালিয়েছে ইরান। তাদের একাধিক শহরে আয়রন ডোমকে প্রতিহত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এই হাফিয়া বন্দরের ৭০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে আদানি পোর্ট অর্থাৎ গৌতম আদানির কাছে। ২০২৩ সালে ইজরায়েলের গ্যাডোট গোষ্ঠীর সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই বন্দরটি কিনেছিল গৌতম আদানির সংস্থা। যার তৎকালীন সময়ে দাম পড়েছিল প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার। 

পাশাপাশি, দেশের একাধিক জনবসতিপূর্ণ এলাকায়ও হামলা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হওয়া ইজরায়েলি আক্রমণে এখনও পর্যন্ত ২২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,২৭৭ জন। যদিও নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ এবং কতজন সামরিক কর্মী, তা জানানো হয়নি। অন্যদিকে, ইজরায়েল দাবি করেছে, ইরানের তরফে শুক্রবার থেকে এখনও পর্যন্ত ২৭০-র বেশি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ইসরায়েলের মাল্টি-লেয়ারড এয়ার ডিফেন্স সিস্টেমে আটকানো গেলেও ২২টি মিসাইল ঢুকে পড়ে দেশের অভ্যন্তরে।

সম্পর্কিত খবর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর! বিশ্ব

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!

বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ! বিশ্ব

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে