চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে সেনা মোতয়েন!
বাংলাদেশে অশান্তির প্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের বাইরে নিরাপত্তার কাজে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা হাইকমিশনের বাইরে তুমুল বিক্ষোভ দেখান। এর আগে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে পাথর ছোড়া হয়েছিল। পরে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছিল। পরে পুলিশ ১২ জনকে আটক করে। সংঘর্ষে তিন পুলিশকর্মীও আহত হন। এদিকে আজ রাজশহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করার ডাক দে
ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশে অশান্তির প্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের বাইরে নিরাপত্তার কাজে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা হাইকমিশনের বাইরে তুমুল বিক্ষোভ দেখান। এর আগে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে পাথর ছোড়া হয়েছিল। পরে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছিল। পরে পুলিশ ১২ জনকে আটক করে। সংঘর্ষে তিন পুলিশকর্মীও আহত হন। এদিকে আজ রাজশহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর তাঁর হামলাকারী ভারতে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করে এই ভারত বিদ্বেষের ঝড় উঠেছে বাংলাদেশে। নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে। তবে একের পর এক ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যায়। এই আবহে চট্টগ্রামের রাস্তায় উত্তেজনা ছড়ায়। এদিকে বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার'-এর অফিসেও তাণ্ডব চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এরই সঙ্গে ভারত বিরোধী স্লোগানও শোনা যাচ্ছে - 'দিল্লি না ঢাকা', 'ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও'।একাধিকবার এই নেতা ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। এরই মধ্যে অভিযোগ উঠল সেখানে হিন্দু নিধনের। একজন হিন্দু যুবককে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে। সেই ভিডিয়ো সামনে এসেছে। অভিযোগ, ওই হিন্দু যুবককে মারধর করে তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি
বিশ্ব
ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!
বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা
বিশ্ব
মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে