অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

স্ত্রী-মেয়েকে নিয়ে ভারতে আসার আমন্ত্রণ মোদীর, ইতিবাচক সাড়া তারেকের—নতুন সমীকরণে ভারত-বাংলাদেশ সম্পর্ক!

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, ভারতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ঢাকায় যান লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানেই তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি তুলে দেন।চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের

স্ত্রী-মেয়েকে নিয়ে ভারতে আসার আমন্ত্রণ মোদীর, ইতিবাচক সাড়া তারেকের—নতুন সমীকরণে ভারত-বাংলাদেশ সম্পর্ক!

অভিজিৎ সাহা: বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, ভারতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ঢাকায় যান লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানেই তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি তুলে দেন।চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আহ্বান জানান। তিনি বার্তায় উল্লেখ করেন, “ভারতে আপনার জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।”বাংলাদেশ থেকে ইতিবাচক সাড়া সূত্রের খবর, এই আমন্ত্রণকে ইতিবাচকভাবেই দেখছে ঢাকা। যদিও সরকারিভাবে এখনো কোনও ঘোষণা করা হয়নি, তবে বিএনপি সূত্রে জানা গিয়েছে—ভারতের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করার পক্ষেই মত রয়েছে। দলীয় মহলে মনে করা হচ্ছে, শীঘ্রই সম্ভাব্য সফরসূচি চূড়ান্ত হতে পারে।অতীতের টানাপোড়েন, নতুন প্রত্যাশা শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মুখে পড়ে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন আমলে উগ্রপন্থী গোষ্ঠীর সক্রিয়তা বৃদ্ধি এবং ভারত-বিরোধী মন্তব্য দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছিল বলে কূটনৈতিক মহলের অভিমত।তবে তারেক রহমানের ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সংশ্লিষ্ট মহলের মতে, দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসদমন ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নতুন করে সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে।ওম বিড়লার বার্তা:ঢাকায় সাক্ষাতের পর লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন,
“বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গঠনমূলক বৈঠক করেছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি, যেখানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং দুই দেশের স্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়?বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে সমন্বয়—এই সফরের মূল আলোচ্য হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর! বিশ্ব

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!

বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ! বিশ্ব

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে