অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ইজ়রায়েলের হামলায় ইরানের নতুন সেনাপ্রধানও নিহত!

ইরানের নতুন যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা। এর মাত্র কয়েক দিন আগেই তাঁকে আগের হামলায় নিহত কমান্ডারের স্থলাভিষিক্ত করা হয়েছিল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এবং ‘সোমবার দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগের’ পর ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলী শাদমানিকে হত্যা করেছে। বিবৃতিতে ইসরায়েলি

ইজ়রায়েলের হামলায় ইরানের নতুন সেনাপ্রধানও নিহত!

নিজস্ব সংবাদদাতা:  ইরানের নতুন যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা। এর মাত্র কয়েক দিন আগেই তাঁকে আগের হামলায় নিহত কমান্ডারের স্থলাভিষিক্ত করা হয়েছিল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এবং ‘সোমবার দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগের’ পর ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলী শাদমানিকে হত্যা করেছে।

বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, 'গতকাল রাতে হঠাত করে ইসরায়েলি বিমানবাহিনীর সামনে একটি সুযোগ আসে। তারা তেহরানের অভ্যন্তরে একটি জনবহুল সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে হামলা চালিয়ে আলি শাদমানিকে হত্যা করেছে। তিনিই ছিলেন যুদ্ধকালীন চিফ অব স্টাফ, সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি।'তেহরান এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সম্পর্কিত খবর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর! বিশ্ব

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!

বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ! বিশ্ব

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে