জওহর নবোদয় বিদ্যালয় অভিনব উদ্যোগ নিয়েছে আর্ট এডুকেশন নিয়ে!
২৩ শে ফেব্রুয়ারি রবিবার জওহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ শাখার কেন্দ্রীয় সরকারের আবাসিক বিদ্যালয় এক অভিনব উদ্যোগ নিয়েছে আর্ট এডুকেশন নিয়ে। ৩৫ জন ছাত্র ছাত্রী ওয়ার্ল্ড রেকর্ড এবং ইন্ডিয়া বুক রেকর্ড অংশগ্রহণ করতে চলেছে। গত 6 মাস ধরে ছাত্র ছাত্রী রা একটু একটু করে তারা তাদের আর্ট, ক্রিয়েটিভিটি প্রশিক্ষণ নিয়েছে ।তাদের শিক্ষক সোমনাথ বিশ্বাস নবোদয বিদ্যালয়ে অঙ্কন শিক্ষক কাছ থেকে।একসাথে ৩৫ জন ছাত্র ছাত্রী লাইভ ফেস মাস্ক বানাবে মডেল এবং পরিবেশ সচেতনতার বার্তা ।এই ব্যাপারে শিক
নিজস্ব সংবাদদাতা : ২৩ শে ফেব্রুয়ারি রবিবার জওহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ শাখার কেন্দ্রীয় সরকারের আবাসিক বিদ্যালয় এক অভিনব উদ্যোগ নিয়েছে আর্ট এডুকেশন নিয়ে। ৩৫ জন ছাত্র ছাত্রী ওয়ার্ল্ড রেকর্ড এবং ইন্ডিয়া বুক রেকর্ড অংশগ্রহণ করতে চলেছে। গত 6 মাস ধরে ছাত্র ছাত্রী রা একটু একটু করে তারা তাদের আর্ট, ক্রিয়েটিভিটি প্রশিক্ষণ নিয়েছে ।তাদের শিক্ষক সোমনাথ বিশ্বাস নবোদয বিদ্যালয়ে অঙ্কন শিক্ষক কাছ থেকে।একসাথে ৩৫ জন ছাত্র ছাত্রী লাইভ ফেস মাস্ক বানাবে মডেল এবং পরিবেশ সচেতনতার বার্তা ।এই ব্যাপারে শিক্ষক সোমনাথ বিশ্বাস বলেন আইবিআর রেকর্ড সংস্থার সঙ্গে তারা তাদের সম্মতি দেন। স্কুলের অধ্যক্ষ শ্রী তপন কুমার মিস্ত্রী সব সময় তিনি এই ধরনের কাজকে উৎসাহ দিয়ে থাকেন।উনার অনুপ্রেরণায় অনেক কঠিন অসম্ভব কাজকে সম্ভব করে থাকেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রতিযোগী ছাত্র ছাত্রী খুব খুশী যে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।আগে তারা এই ধরনের প্রতিযোগিতায় কখনও অংশ গ্রহন করে নি। কচিকাঁচা ও তরুণ তরুণীদের এই প্রয়াস মানুষের ভালো লাগবে বলে আশাবাদী অনেকেই। জানলে হয়ত অবাক হবেন, পড়ুয়াদের নিজস্ব ভাবনায়,প্রায় সবটাই সাজিয়ে তুলেছে পরিবেশ বান্ধব সামগ্রীর মধ্যে দিয়ে।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু