মুর্শিদাবাদের বেলডাঙায় কেন অশান্তি?
এবার যাত্রীবাহী বাসে হামলা! মুর্শিদাবাদের বেলডাঙায় বাসে হামলার ঘটনায় ফের বাড়ছে আতঙ্ক। রেলগেট ভেঙে রেললাইন অবরোধ, রাস্তায় অবরোধের পর এই বাসে হামলার ঘটনায় উঠছে প্রশ্ন। বেলডাঙায় বিক্ষোভের নামে নৈরাজ্য কেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন বেলাতেই বেলডাঙায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী, র্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামে। বিকেল পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।গত,শুক্রবার থেকেই উত্তপ্ত হয়েছিল বেলডাঙা। এদিন সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়। শনিবার ফের উত্
নিজস্ব সংবাদদাতা : এবার যাত্রীবাহী বাসে হামলা! মুর্শিদাবাদের বেলডাঙায় বাসে হামলার ঘটনায় ফের বাড়ছে আতঙ্ক। রেলগেট ভেঙে রেললাইন অবরোধ, রাস্তায় অবরোধের পর এই বাসে হামলার ঘটনায় উঠছে প্রশ্ন। বেলডাঙায় বিক্ষোভের নামে নৈরাজ্য কেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন বেলাতেই বেলডাঙায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী, র্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামে। বিকেল পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।গত,শুক্রবার থেকেই উত্তপ্ত হয়েছিল বেলডাঙা। এদিন সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়। শনিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। ভাঙল লেভেল ক্রসিং। তার ফলে জাতীয় সড়কে তীব্র যানজট। চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। অবরোধকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপরা এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয়। বেধড়ক মারধরে তাঁর বুকের হাড় ভেঙে যায়। সেই খবর গ্রামে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু