অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাংলাদেশে সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে ‘খুন’, তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতেই ঘনিয়ে এল মৃত্যু!

মুহাম্মদ ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সাংবাদিকরা! তোলাবাজির খবর করতে গিয়ে মর্মান্তিক পরিণতি সাংবাদিকের, এমনটাই খবর। ঢাকার অদূরে গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগে তোলপাড় গোটা বাংলাদেশ। বৃহস্পতিবার চান্দনা চৌরাস্তা এলাকায় তোলা আদায়ের ভিডিও রেকর্ড করতেই দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হল আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে। তাঁকে হত্যার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর মহানগর পুলিশ। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন, বয়স আটত্রিশ

বাংলাদেশে সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে ‘খুন’, তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতেই ঘনিয়ে এল মৃত্যু!

ঢাকা, জাকির হোসেন: মুহাম্মদ ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সাংবাদিকরা! তোলাবাজির খবর করতে গিয়ে মর্মান্তিক পরিণতি সাংবাদিকের, এমনটাই খবর। ঢাকার অদূরে গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগে তোলপাড় গোটা বাংলাদেশ। বৃহস্পতিবার চান্দনা চৌরাস্তা এলাকায় তোলা আদায়ের ভিডিও রেকর্ড করতেই দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হল আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে। তাঁকে হত্যার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর মহানগর পুলিশ। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন, বয়স আটত্রিশ বছর। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ নামে সংবাদপত্রের গাজীপুরের সাংবাদিক হিসেবে কাজ করতেন তুহিন। বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায় দুষ্কৃতীদের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করেছিলেন তিনি। এরপরই পাঁচ-ছ’জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুহিন দৌড়ে ইদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুষ্কৃতীরা তাঁকে দোকানের ভিতরে ঢুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। উপুর্যপরি কোপানোয় তুহিনের মৃত্যু হলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, ‘‘আমি দোকানে বসেছিলাম। হঠাৎ তুহিন দৌঁড়ে এসে আমার দোকানে ঢুকে পড়েন। পরে তিনজন আমার দোকানের ভেতরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে। এসময় দোকানের বাইরে দুজন রামদা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আমি বাঁধা দিতে গেলে তাঁরাও আমাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেয়। ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে, কিন্তু কেউ বাঁচাতে আসেনি।’’ সাংবাদিক আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গিয়েছে, এদিন রাত আটটার দিকে চৌরাস্তা এলাকার একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।’’ গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, ‘‘আমরা এই ঘটনায় কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। কিছু ইঙ্গিতও পেয়েছি। আমরা এ ঘটনার জড়িতদের ধরতে অভিযান শুরু করেছি।” এদিকে সাংবাদিক তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন৷ বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে বাসন থানায় মামলা দায়ের করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করলেও ‘তদন্তের স্বার্থে’ তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসি শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে আরেক তোলাবাজির খবর সংগ্রহ করতে গিয়েই গাজীপুরে দুষ্কৃতীদের মারধরের জেরে আহত হন আরেক সাংবাদিক। তাঁর নাম আনোয়ার হোসেন, বয়স ৩৫ বছর। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুরের সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ বলা হয়েছে, আসামিরা নগরের সাহাপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা চাঁদা উত্তোলন করেন। এই ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে যান। পরে স্থানীয় তোলাবাজদের সহযোগিতায় ১৫ থেকে ১৬ জন তাঁর উপর হামলা করে। এই ঘটনায় এখন অবধি ফরিদ নামের একজনকে আটক করার খবর পাওয়া গেছে৷

সম্পর্কিত খবর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর! বিশ্ব

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!

বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ! বিশ্ব

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে