Skip to content

শ্রীনগরে রামনবমীর শোভাযাত্রা, উপত্যকায় উৎসবের আবহে ফিরল স্বাভাবিকতার বার্তা!

নিজস্ব সংবাদদাতা : ২৬শে মার্চ শ্রীনগরে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের উদ্যোগে রামনবমী উপলক্ষে আয়োজিত হল এক উল্লেখযোগ্য শোভাযাত্রা। টাঙ্কিপোরা থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা শহরের প্রাণকেন্দ্র লাল চক পর্যন্ত অগ্রসর হয়।কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।

দীর্ঘ সময় পর উপত্যকায় এভাবে প্রকাশ্যে ধর্মীয় উৎসব উদযাপন, অনেকের কাছেই স্বাভাবিক পরিস্থিতির প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করছে।শোভাযাত্রাটি হাব্বা কদল ও বারবারশাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে। সামগ্রিকভাবে এই আয়োজনকে কাশ্মীরের সামাজিক ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের এক ইতিবাচক প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।

Latest