রামনবমীতে মেদিনীপুরে বর্ণাঢ্য বাইক র্যালি, উৎসবের আবহে মাতল শহর!
রামনবমী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব, যা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেশজুড়ে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই শুভ তিথিতেই অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেন শ্রী রাম—যিনি ধর্ম, ন্যায় ও আদর্শ জীবনের প্রতীক হিসেবে পূজিত। বৃহস্পতিবার, ২৬ মার্চ বিকেলে শহরের টিভি টাওয়ার মাঠ থেকে র্যালিটির শুভ সূচনা হয়। হাতে বজরংবলীর পতাকা, গেরুয়া আবহে সাজানো বাইক, ট্রাক্টর, সাইকেল ও চার চাকার গাড়িতে অংশ নেন হাজার হাজার ভক্
সেখ ওয়ারেশ আলী : রামনবমী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব, যা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেশজুড়ে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই শুভ তিথিতেই অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেন শ্রী রাম—যিনি ধর্ম, ন্যায় ও আদর্শ জীবনের প্রতীক হিসেবে পূজিত।

বৃহস্পতিবার, ২৬ মার্চ বিকেলে শহরের টিভি টাওয়ার মাঠ থেকে র্যালিটির শুভ সূচনা হয়। হাতে বজরংবলীর পতাকা, গেরুয়া আবহে সাজানো বাইক, ট্রাক্টর, সাইকেল ও চার চাকার গাড়িতে অংশ নেন হাজার হাজার ভক্ত। আয়োজকদের দাবি, প্রায় ৪০ হাজার বাইক এই মহামিছিলে অংশগ্রহণ করে, যা শহরের রাস্তাজুড়ে এক বিরাট জনসমাবেশের চিত্র তুলে ধরে।

শহরের রিং রোড ধরে প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে এই র্যালি। সারিবদ্ধভাবে সাজানো বাইক, হাতে পতাকা এবং উৎসবমুখর আবহে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। র্যালিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যার মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।সমগ্র কর্মসূচি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
প্রশাসনের তৎপর নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হয় এই বর্ণাঢ্য রামনবমী বাইক র্যালি, যা শহরবাসীর মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।গোটা মেদিনীপুর শহর জুড়ে ছিল উৎসবের আমেজ, আর ভক্তদের উচ্ছ্বাসে রামনবমীর আবহ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ