নতুন প্রজন্মকে দাবায় উৎসাহিত করতে বড় উদ্যোগ, খড়গপুরে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা!

নতুন প্রজন্মকে দাবায় উৎসাহিত করতে বড় উদ্যোগ, খড়গপুরে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা!

নিজস্ব সংবাদদাতা : খড়গপুরের ১০ নম্বর ওয়ার্ডে সোমবার, ২ নভেম্বর, ‘বালাজি মন্দির পল্লি উন্নয়ন সমিতি ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত হলো আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট ২৬৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেন।গত কয়েক বছর ধরে দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রজন্মকে এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে ক্লাবের পক্ষ থেকে ধারাবাহিকভাবে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

এমন প্রতিযোগিতা শুধু খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয় না, পাশাপাশি ক্রীড়াচর্চার এক ইতিবাচক পরিবেশও গড়ে তোলে।দাবা কেবল একটি খেলা নয়, এটি মেধা, মনোযোগ, ধৈর্য, যুক্তিবোধ ও কৌশলগত চিন্তাশক্তির বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক বিকাশে দাবার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তাই পড়াশোনার পাশাপাশি ছোটদের দাবা খেলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের উপযুক্ত সুযোগ করে দেওয়া প্রয়োজন।একজন ব্যক্তির উন্নতির মধ্য দিয়েই পরিবারের উন্নতি, পরিবারের উন্নতির মধ্য দিয়ে সমাজের অগ্রগতি এবং সমাজের সামগ্রিক উন্নতির মধ্য দিয়েই দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব।

সেই লক্ষ্যেই মেধার বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা এবং আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে দাবা হয়ে উঠুক এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n