বিজয়া সম্মিলনীর মঞ্চে সংবর্ধিত ৯৪ বছরের ক্রীড়া সংগঠক নিকুঞ্জ বারিক
বিজয়ার আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজয়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার বগছড়ির শকুনডিহা গ্রামে স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতি পশ্চিমাঞ্চলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সমিতির উপদেষ্টা, অবিভক্ত মেদিনীপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা সর্বজন শ্রদ্ধেয় ৯৪ বছর বয়সি নিকুঞ্জ বারিক। তাঁকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করে সমিতির সদস্য ও উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানের সূচনা হয় সমিতি
নিজস্ব সংবাদদাতা : বিজয়ার আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজয়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার বগছড়ির শকুনডিহা গ্রামে স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতি পশ্চিমাঞ্চলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সমিতির উপদেষ্টা, অবিভক্ত মেদিনীপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা সর্বজন শ্রদ্ধেয় ৯৪ বছর বয়সি নিকুঞ্জ বারিক। তাঁকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করে সমিতির সদস্য ও উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানের সূচনা হয় সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন নিকুঞ্জ বারিক। এরপর শপথবাক্য পাঠ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অ্যাথলেটিক কোচ সুব্রত পান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ চঞ্চল মাসান্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ম্যারাথন দৌড়বীর শ্যামাপদ দাস, ক্রীড়াবিদ অসিতকুমার মণ্ডল, সমাজসেবক পঙ্কজ পাত্র, শিক্ষিকা বৃতি গাঙ্গুলী, সমিতির সহ-সভানেত্রী গীতালি দাস, ক্রীড়াবিদ দিল্লেশ্বর পাল এবং অন্যতম উপদেষ্টা সোমনাথ মন্ত্রী। এছাড়াও সমিতির বিভিন্ন পদাধিকারী, সদস্য-সদস্যা এবং এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরে অবিভক্ত মেদিনীপুরের ক্রীড়াক্ষেত্রে নিকুঞ্জ বারিকের অবদান ও তাঁর সাংগঠনিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত অতিথিরা। ৯৪ বছর বয়সেও তাঁর উপস্থিতি ও কর্মময় জীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে বিশেষ অনুপ্রেরণা বলে মত প্রকাশ করেন তাঁরা। সংবর্ধনার মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।নাচ, গান, বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। বিজয়ার সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে সকলের আশীর্বাদ ও শুভেচ্ছায় ভরে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সমিতির সম্পাদক পূর্ণেন্দু জানা।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ