Skip to content

খড়্গপুরের বাংলা পক্ষের রক্তদান শিবির!

1 min read

অরিন্দম চক্রবর্তী: স্বর্গীয় নির্মল পাল ও বুবাই দাস স্মরণে খড়গপুর শহরের মালঞ্চতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। খড়্গপুর অমর জ্যোতি ক্লাবের সহযোগিতায় এদিন ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন ঝারগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান জহর পাল, ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পারমিতা ঘোষ।

এছাড়া ছিলেন সমাজসেবী টাবি সেন, অসিত পাল, সংস্থার সম্পাদক সন্দীপ সরকার, দপ্তর সম্পাদক সুভাষ ঘোষ, সাথে ছিলেন সুদীপ সরকার, মানস রায়, অভিজিৎ ঘোষ, সুরজিৎ সরকার ও আরও অনেকে।

Latest