Skip to content

দুস্থ পড়ুয়াদের পাশে জাগৃতি সংঘ, খাতা-কলম ও খাদ্যসামগ্রী বিতরণে মানবিক উদ্যোগ!

নিজস্ব সংবাদদাতা : গত ৮ই মার্চ রবিবার খড়গপুর মালঞ্চে সমাজের দুস্থ ও প্রান্তিক ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে জাগৃতি সংঘের মহিলা সদস্যাদের উদ্যোগে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের হাতে খাতা, পেন, পেন্সিলের পাশাপাশি বিস্কুট, কেক, চকলেট ও পানীয় জল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা. দীপক কুমার দাশগুপ্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন সাদৎপুর ফাঁড়ির বড়বাবু সৌমেন বেরা, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা ঘোষ, দেবাশীষ ঘোষ এবং ডা. কার্তিক কুমার মিত্র।জাগৃতি সংঘের মহিলা সদস্যাদের সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে যাঁরা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদের মধ্যে ছিলেন অর্চনা সরকার, কবিতা দত্ত, পুতুল নাথ, জয়ন্তী নাগ, প্রিয়া গাঙ্গুলী, মনা পান্ডা, চম্পা দাস, শিপ্রা ঘোষ, লক্ষ্মী দাস, মিনতি নাগ, কাকলি ঘোষ, টিটু ব্যানার্জি এবং মনিকা সরকার।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

Latest