নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ সন্ধ্যায় খড়গপুরের ট্রাফিক এলাকায় অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। খড়গপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এবং অনুগ্রহ মিনিস্ট্রির সহযোগিতায় প্রতিবছরের মতো এবছরও আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল “নারী সুরক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাত, ঝাড়খণ্ড সরকারের পূর্ব সিংভূম জেলার লোকপাল ড. রতন মাহাত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঝুমুর শিল্পী ইন্দ্রাণী মাহাত, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ও সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের খড়গপুর ডিভিশনের ডিভিশনাল কমান্ডার অসীম নাথ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মৃন্ময় ঢুবে, সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক শুভজিৎ দে, সমাজসেবী ডা. দীপক কুমার দাশগুপ্ত, ডা. সুতনু চ্যাটার্জি, প্রাক্তন রেল আধিকারিক প্রভাকর রাও, শিক্ষাবিদ তারান্নুম পারভিন, শালিনী আরিক, অরবিন্দ পন্ডিত, মুকেশ সাহু, কল্পনা জোসেফ, চন্ডী সিং এবং তারকনাথ ঢুবে সহ আরও অনেকে।এদিনের আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কামরুজ্জামান এবং মহুয়া ব্যানার্জি।

পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও সাহিত্যিকরা কবিতা ও সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মহুয়া ব্যানার্জি, প্রিয়াঙ্কা মজুমদার, কবিতা পোদ্দার, অমিত কুমার দেব, বিভু কানুনগো, অরিন্দম চক্রবর্তী,অনিতা দেব, ভবানী প্রসাদ গুইন, রাজ ডিলান, আদিবা পারভীন ও মিস বেহেরা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বর্ষসেরা জঙ্গলমহল অনন্য সম্মান ২০২৫-২৬’ প্রদান।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মানে সম্মানিত হন কবি ও অধ্যাপক রাখহরি পাল, সাংবাদিক অরিন্দম চক্রবর্তী, চিত্র সাংবাদিক জানজিত কুমার সাহু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঝুমুর শিল্পী ইন্দ্রাণী মাহাত, কবি-সাহিত্যিক ও শিক্ষাবিদ অসীম ভুঁইয়া এবং সমাজসেবী তথা ঝাড়গ্রাম পৌরসভার পৌরমাতা শিউলি সিংহ।এছাড়াও সমাজের নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত জেলার বিশিষ্ট মহিলাদের ‘বর্ষসেরা অনন্য নারী সম্মান’ প্রদান করা হয়। সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন হেনা খাতুন, কল্পনা জোসেফ, রামা রায়, স্বাতী চ্যাটার্জী, রুকসানা খাতুন, শ্রুতি মন্ডল সরদার, পাপিয়া চট্টোপাধ্যায়, সোমা হালদার, সুচরিতা জানা, পায়েল ঘোষ এবং জনপ্রিয় টিভি শো ‘দিদি নম্বর ১’-এর প্রতিযোগী রিয়া বোস।উল্লেখযোগ্যভাবে, এই অনুষ্ঠানকে ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। অনুষ্ঠানের শেষে প্রতিবছরের মতো এবছরও প্রায় ৫০ জন দুঃস্থ রোজাদারের হাতে “লাভ, পিস অ্যান্ড সাটিসফেকশন” সংস্থার পক্ষ থেকে ইফতার কিট তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন সংস্থার কর্ণধার কল্পনা জোসেফ ও তাঁর দল।