Skip to content

জন্মদিনে মানবিক উদ্যোগ!

1 min read

অরিন্দম চক্রবর্তী:খড়্গপুর শহরের বিশিষ্ট সমাজসেবী কল্পনার জোসেফ তার সংস্থা লাভ ,পিস, জয় এন্ড সাটিসফিকশান এর পক্ষ থেকে ছোট্ট নাতনি আবিভা জোসেফের জন্মদিন পালন করল বুলবুল চোটির স্বপ্ন নীড়ে। যেখানে ৪৭ জন দুস্থ ও অসহায় মানুষ থাকেন। জন্মদিনে কেক কাটার পর সকলের জন্য খাবার বিতরণ করা হয় ৮ই ফেব্রুয়ারি রবিবার।

ব্যতিক্রমী এই জন্মদিনের সাক্ষী থাকলো সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা। বিশিষ্ট সমাজসেবী কল্পনার জোসেফ বলেন স্থানীয় মানুষের সুখ দুঃখে আমরা সারা বছর তাঁদের সঙ্গে থাকি। তাই আমরা জন্মদিনটা প্রতি বছর এলাকার মানুষকে সঙ্গে নিয়ে পালন করি। এবার আমরা জন্মদিনে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এবং তাদের ক্ষণিকের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।

Latest