Skip to content

Lucknow Super Giants-এর বিরুদ্ধে আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই KKR-এর লক্ষ্য?

নিজস্ব সংবাদদাতা : আইপিএল ২০২৬-এ এখনও জয়ের মুখ দেখেনি Kolkata Knight Riders। তাই আজ Lucknow Super Giants-এর বিরুদ্ধে Eden Gardens-এ নামার আগে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে দল শিবিরে। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য কেকেআর-এর। গত ম্যাচে Punjab Kings-এর বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শুরুটা ছিল উদ্বেগজনক। মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ওপেনিং জুটি Ajinkya Rahane ও Finn Allen এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি, যা কেকেআর-এর ব্যাটিং সমস্যাকে আরও প্রকট করছে। এদিকে লখনউ শিবিরে বাড়তি আত্মবিশ্বাসের কারণ Mohammed Shami। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ২/৯ স্পেল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি বিপজ্জনক ওপেনারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরান। ইডেন গার্ডেন্সের পিচে যদি সুইং সহায়তা করে, তবে কেকেআর-এর টপ অর্ডার আবারও সমস্যায় পড়তে পারে। লখনউয়ের বোলিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে Prince Yadav ও রহস্য স্পিনার Digvesh Rathi-র উপস্থিতিতে। পাওয়ারপ্লেতে তাদের ধারাবাহিক সাফল্য ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেটমহলের।

অন্যদিকে কেকেআর-এর সবচেয়ে বড় উদ্বেগ তাদের বোলিং। ইতিমধ্যেই এই মরশুমে দুই ম্যাচে ২২০-র বেশি রান হজম করেছে তারা, যা বড় ম্যাচের আগে চিন্তার কারণ। তাই আজকের ম্যাচে বোলারদের আরও নিয়ন্ত্রিত ও পরিকল্পিত পারফরম্যান্স দরকার।আবহাওয়াও কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় বড় বাধার সম্ভাবনা কম। সব মিলিয়ে, ইডেন গার্ডেন্সে আজকের লড়াই হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ—একদিকে প্রথম জয়ের খোঁজ, অন্যদিকে ধারাবাহিক সাফল্যের লক্ষ্য।

Latest