৬২তম যাদবপুর ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী কর্মসূচি!

৬২তম যাদবপুর ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা: ‘মানুষ মানুষের জন্য’-এই কথাটুকু আমরা ক’জনই বা মনে রাখতে পারি?যারা মনে রাখতে পারেন তারাই এই সমাজের বুকে নতুন কিছু হয়ে উঠতে পারেন, মানুষের মধ্যে তৈরি করতে পারেন, এক নতুন উদাহরণ! ৮ই ফেব্রুয়ারি রবিবার, সমিতির ৬২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত হল তাদের বার্ষিক 'শিক্ষা প্রসার প্রকল্প'। সমাজসেবা ও শিক্ষা প্রসারে আবারও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল যাদবপুর ব্যবসায়ী সমিতি। এই বিশেষ দিনে বিকাল চারটায় একটি অনাড়ম্বর অথচ গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরেশ মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ৯২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ঘোষ, বিশিষ্ট অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়, আকাশবাণী খ্যাত বাচিক শিল্পী পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায় এবং কসবা জগদীশ বিদ্যাপীঠের (উঃ মা) প্রাক্তন প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায় ও ব্যবসায়ী সমিতির বর্তমান ও প্রাক্তন প্রবীণ সদস্যবৃন্দ।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক পাওয়ার পাশাপাশি, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই অতিরিক্ত শিক্ষা সরঞ্জাম ও সহায়ক পুস্তক পেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে সন্তানের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত অভিভাবকদের মুখেও এই উদ্যোগে তৃপ্তির হাসি ফুটে ওঠে। অভিভাবকরা সমিতির এই সাধু উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।