Skip to content

পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার, পথচলতি মানুষকে বার্তা দিচ্ছে দেওয়াল ও রাস্তার শিল্প!

নিজস্ব সংবাদদাতা :  একটি পরিচ্ছন্ন শহরই গড়ে তোলে একটি সুস্থ ও সচেতন সমাজ। ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানের ইতিবাচক প্রভাব এখন শহরের বিভিন্ন প্রান্তে চোখে পড়ছে। পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া নানা উদ্যোগ ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে।কলকাতা শহরের সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে রাস্তার উপর রঙ ও তুলির সৃজনশীল ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে আকর্ষণীয় বার্তা— “Keep The Road Clean”

এই অভিনব শিল্পকর্ম পথচারী ও যানবাহন চালকদের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব ও কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে।পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এমন সচেতনতামূলক উদ্যোগ শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে না, বরং একটি স্বাস্থ্যকর ও দায়িত্বশীল সমাজ গঠনের পথও প্রশস্ত করছে।

Latest