Skip to content

কলকাতায় লেন্সকার্ট ঘিরে বিক্ষোভ, হিন্দুমহাসভার অভিনব কর্মসূচি টালিগঞ্জে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : প্রথম দফার ভোটের দিনই কলকাতায় বিক্ষোভের পথে হাঁটল Akhil Bharat Hindu Mahasabha। অভিযোগের কেন্দ্রবিন্দুতে Lenskart—ধর্মীয় ভাবাবেগে আঘাতের ইস্যুতে টালিগঞ্জ ও দক্ষিণ কলকাতার একাধিক শোরুমের সামনে প্রতিবাদে নামে সংগঠনটি।সংগঠনের রাজ্য সভাপতি Chandrachur Goswami-এর নেতৃত্বে কর্মীরা বিভিন্ন শোরুমে গিয়ে কর্মীদের কপালে তিলক পরান এবং হাতে ধর্মীয় সুতো বাঁধেন।

পাশাপাশি দেওয়া হয় কালীঘাটের প্রসাদ। অভিযোগপত্র বিলি করা হয় এবং কোম্পানির শীর্ষকর্তা Peyush Bansal-এর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদও জানানো হয়।হিন্দুমহাসভার তরফে দাবি, সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ওই ব্র্যান্ডের পণ্য বয়কট করার আহ্বান জানানো হবে।

একইসঙ্গে তারা স্পষ্ট করে দেয়, কর্মীদের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই—প্রতিবাদ কেবল সংস্থার নীতির বিরুদ্ধে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক রাজ্য নেতা-কর্মী। রাজনৈতিক মহলের মতে, ভোটের আবহে এই ধরনের ইস্যুকে সামনে এনে নিজেদের অবস্থান জোরালো করার কৌশলই নিয়েছে সংগঠনটি।যদিও গোটা ঘটনায় Lenskart-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বিতর্ক ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Latest