তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত : কাঠামো নির্মাণের জন্য ‘মেমার্স বেহরা ব্রাদার্স’ নাম!

তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত : কাঠামো নির্মাণের জন্য ‘মেমার্স বেহরা ব্রাদার্স’ নাম!

নিজস্ব সংবাদদাতা : তারাতলার দুর্ঘটনাগ্রস্ত কাঠামো নির্মাণের জন্য ‘মেমার্স বেহরা ব্রাদার্স’ নামের সংস্থাটি চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা পুরসভার তরফে প্রয়োজনীয় অনুমতি পায়। প্রশাসন সূত্রে খবর, গত ১৭ জানুয়ারি সংস্থাটি ওই জায়গায় নির্মাণের কাজ চালানোর জন্য পুরসভার প্রয়োজনীয় অনুমতি পায়।তারাতলায় গুদাম ভেঙে পড়া কাণ্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। আহতের সংখ্যা ১৮। ইতিমধ্যেই সেখানে এনডিআরএফর টিমও উদ্ধারের কাজে সহায়তা করতে শুরু করেছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রীরা। পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ইতিমধ্যেই উদ্ধারে গতি আনতে ক্রেন ব্যবহার করা হচ্ছে। ক্রেন দিয়ে ভেঙে পড়া কাঠামোটিকে আটকে রাখা হয়েছে, যাতে সেটি নতুন করে আর ধসে যেতে না পারে। এদিকে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত গুদামঘরের প্ল্যান ত্রুটিযুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা। তিনি স্পষ্টভাবে বলেন, ‘তৃণমূলের আমলে অনুমোদিত সব প্ল্যান অডিট হবে।’ তিনি এও জানিয়েছেন যে, ৩১ জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে।