Skip to content

লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি ঘিরে ধাদিকাতে ধন্যবাদ কর্মসূচি, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ব্লক মহিলা তৃণমূলের!

1 min read

অভিজিৎ সাহা : রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি ঘোষণাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাল গড়বেতা ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকাতে ব্লক সভানেত্রী মিঠু পতিহারের নির্দেশে ও উপস্থিতিতে একটি ধন্যবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের বহু মহিলার আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সবুজ আবির মেখে পদযাত্রা করেন এবং মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী হেমব্রম, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপরী সহ ব্লক ও অঞ্চলের একাধিক মহিলা তৃণমূল কর্মী-সমর্থক। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, আগামী দিনেও রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচির পাশে থেকে মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছে দেওয়া ।

Latest