মেদিনীপুরে বামেদের এসপি অফিস অভিযান, পুলিশের ভূমিকা নিয়ে সরব মীনাক্ষী

মেদিনীপুরে বামেদের এসপি অফিস অভিযান, পুলিশের ভূমিকা নিয়ে সরব মীনাক্ষী

সেখ ওয়ারেশ আলী:রাজ্যজুড়ে বাম কর্মীদের উপর হামলা, পার্টি অফিসে ভাঙচুর, ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম বহাল রাখা এবং পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে মঙ্গলবার মেদিনীপুরে এসপি অফিস অভিযানের ডাক দেয় বামপন্থী দলগুলি।মেদিনীপুর শহরে পুলিশ সুপারের দফতরের কাছে বিক্ষোভ অবস্থানে বসেন বাম নেতা-কর্মী ও সমর্থকেরা। উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিক্ষোভ ঘিরে এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী, নেটের ব্যারিকেড ও জলকামান।বিক্ষোভ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় বাম কর্মীদের উপর হামলা ও পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন করেন, রাজ্যে আদৌ আইনের শাসন রয়েছে কি না।ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের পরিবেশ নিয়েও সরব হন তিনি। তাঁর বক্তব্য, শুধু মুখ পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি বামপন্থী, কমিউনিস্ট ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।মেদিনীপুর থেকে ঝাড়গ্রামে যাওয়ার পথে পুলিশি এসকর্ট প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন মীনাক্ষী। জানান, তিনি নিজে পুলিশের এসকর্ট চান না। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n