অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো!

শুক্রবার বিকেল ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি মারিয়া কোরিনা মাচাডো নাম ঘোষণা করে।জল্পনাও চলছিল, এবারের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর সেই আশায় জল ঢেলে দিল নরওয়ের নোবেল কমিটি । ট্রাম্পের পরিবর্তে এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাডো । শুক্রবার এমনটাই ঘোষণা করা হয়েছে। তার পরেই ফের একবার গোটা বিশ্বে একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্বের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি, যা আগে কখনো ঘটেনি।’ ম

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো!

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বিকেল ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি মারিয়া কোরিনা মাচাডো নাম ঘোষণা করে।জল্পনাও চলছিল, এবারের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর সেই আশায় জল ঢেলে দিল নরওয়ের নোবেল কমিটি । ট্রাম্পের পরিবর্তে এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাডো । শুক্রবার এমনটাই ঘোষণা করা হয়েছে। তার পরেই ফের একবার গোটা বিশ্বে একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্বের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি, যা আগে কখনো ঘটেনি।’

মূলত এই পুরস্কার পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। নোবেল কমিটির কাছে ট্রাম্প আবেদনও জানিয়েছিলেন এই পুরস্কার তাঁকে দেওয়ার জন্য। কিন্তু এত কিছু বলার পরেও নোবেল শান্তি পুরস্কার হাতছাড়া হল মার্কিন প্রেসিডেন্টের। অন্যদিকে, যিনি এবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সেই মারিয়া কোরিনা মাচাডো হলেন ‘ভেনেজুয়েলার লৌহমানবী’। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ২০২৫ সালে সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের মধ্যে নাম রয়েছে তাঁর। তবে বর্তমানে আত্মগোপন করে রয়েছেন তিনি। বলা হয় ভোটে কারচুপি করে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর থেকে আত্মগোপন করে রয়েছেন সে দেশের প্রধান বিরোধী এই নেত্রী। এবার তাঁকেই দেওয়া হল এই নোবেল শান্তি পুরস্কার।

সম্পর্কিত খবর

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রযুক্তি

লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি