Skip to content

৬ দফা দাবিতে চন্দ্রকোনারোড দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি ব্লক কংগ্রেসের!

1 min read

অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ৬ দফা দাবি তুলে ধরে শুক্রবার BMOH-এর হাতে স্মারকলিপি দিল ব্লক কংগ্রেস। হাসপাতালের পরিষেবা উন্নয়ন এবং পরিকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতেই এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন।ব্লক কংগ্রেস সূত্রে জানা যায়, তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি পরিষেবা চালু করা, রোগীর পরিজনদের জন্য হাসপাতালের ভিতরে ও বাইরে শৌচাগারের ব্যবস্থা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত পরিষেবা নিশ্চিত করা, অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ, চিকিৎসক ও নার্সদের আবাসনের মেরামত এবং হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

এইদিন ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত কর্মকার বলেন, এলাকার বহু মানুষ এই গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন পরিষেবা ঘাটতি রয়েছে। দ্রুত দাবিগুলি বাস্তবায়ন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
স্মারকলিপি গ্রহণের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন দপ্তরে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এলাকায় এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Latest