Skip to content

বারুইপুরে নাবালিকা খুনকাণ্ড: নির্যাতিতার পরিবারের পাশে শুভেন্দু, সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব বিজেপি!

নিজস্ব সংবাদদাতা : বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান বিজেপির প্রতিনিধিদল। তাঁদের মধ্যে ছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁরা নিহত কিশোরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ন্যায়বিচারের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন। RG Kar Medical College rape and murder case-এর ঘটনার পর ফের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনায় শোকস্তব্ধ নির্যাতিতার পরিবার। কান্নায় ভেঙে পড়ে কিশোরীর মা-বাবা দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, তাঁদের মেয়ের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, অপরাধীদেরও আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে ফোনেও কথা বলেন। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পূর্ণ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি, প্রয়োজনে পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিভিন্ন মহল থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হয়েছে।

Latest