অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ডেভিড-ইস্টবেঙ্গলেই,‘ব্যর্থ’ মহামেডানের চেষ্টা !

মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আলোচনা সবচেয়ে বেশি যাঁকে নিয়ে হচ্ছে, মিজো ফুটবলার ডেভিড। তাকে দলে পাওয়ার জন্য অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছেন লাল-হলুদ কর্তারা। তবে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর মহামেডান কর্তারা আশাবাদী ছিলেন, দল যেহেতু আইএসএলে খেলবে, তাই শেষ পর্যন্ত মহামেডান ছেড়ে ইস্টবেঙ্গলে যাবেন না ডেভিড। কারণ, কোচ চেরনিশভ যেরকম তাঁকে হাতের তালুর মতো চেনেন, সেরকম সাদা-কালো জার্সিতেও দিব্যি মানিয়ে নিয়েছেন তিনি।দল কলকাতায় ফেরার পর শনিবার ক্লাব তাঁবুতে দীপেন

ডেভিড-ইস্টবেঙ্গলেই,‘ব্যর্থ’ মহামেডানের চেষ্টা !

নিজস্ব সংবাদদাতা,কলকাতা : মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আলোচনা সবচেয়ে বেশি যাঁকে নিয়ে হচ্ছে, মিজো ফুটবলার ডেভিড। তাকে দলে পাওয়ার জন্য অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছেন লাল-হলুদ কর্তারা। তবে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর মহামেডান কর্তারা আশাবাদী ছিলেন, দল যেহেতু আইএসএলে খেলবে, তাই শেষ পর্যন্ত মহামেডান ছেড়ে ইস্টবেঙ্গলে যাবেন না ডেভিড। কারণ, কোচ চেরনিশভ যেরকম তাঁকে হাতের তালুর মতো চেনেন, সেরকম সাদা-কালো জার্সিতেও দিব্যি মানিয়ে নিয়েছেন তিনি।দল কলকাতায় ফেরার পর শনিবার ক্লাব তাঁবুতে দীপেন্দু-সহ মহামেডান কর্তারা অনেকটা সময় ধরে ডেভিডকে বুঝিয়েছেন, মহামেডানে থেকে গেলে তাঁর ফুটবল কেরিয়ারের জন্য কতটা ভাল হবে। যে এই মরশুমে এখনও পর্যন্ত সাদা-কালো জার্সিতে গোল করেছেন ৩৪টি। ২৩ গোল করে কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়াতেই থেমে থাকেনি। ডুরান্ডে গোল করেছে ৬টি। আর আই লিগে ৫টি। কিন্তু বাস্তব হচ্ছে, সামনের মরশুমে ডেভিডের মহামেডান জার্সি পরে খেলার কোনও সম্ভাবনাই নেই। ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে ইতিমধ্যেই আগাম সই করে বসে আছেন তিনি। ফলে ডেভিড নিয়ে মহামেডান কর্তারা যাই দাবি করুন না কেন, চুপচাপ শুধু দেখছেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে মহামেডান কর্তারা ঠিক করেছেন, ডেভিডের চুক্তিপত্রটা ফের একবার দেখবেন। বেশ কিছু সাদা-কালো কর্তা বলছেন, ‘‘আমাদের সঙ্গে চুক্তি শেষের আগেই ডেভিডের সঙ্গে ইস্টবেঙ্গল কীভাবে চুক্তি করল, সেটা খতিয়ে দেখতে হবে।’’এহেন ডেভিডকে নিয়ে সাদা-কালো কর্মকর্তা থেকে সমর্থকদের মধ্যে আলোড়ন উঠবে এটাই তো স্বাভাবিক। ১৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনেই খেলবে মহামেডান। ম্যাচ আয়োজনের জন্য মহামেডান কর্তারা এদিন বিধাননগর পুলিশের সঙ্গে দেখা করতে গেলেও, শেষ পর্যন্ত এদিন আলোচনা হয়নি। তবে তাঁরা আশাবাদী, ম্যাচ আয়োজন করতে কোনওরকম সমস্যা হবে না। কর্তারা চাইছেন, শেষ ম্যাচে সমর্থকরা যুবভারতীতে এসে আই লিগ ট্রফি পাওয়ার মুহূর্তটিকে উপভোগ করুক। সেই কারণেই ঠিক হয়েছে, শেষ ম্যাচে সমর্থকদের জন্য টিকিটের কোনও দাম থাকবে না। বিনামূল্যে সবাই মাঠে প্রবেশ করতে পারবেন। আই লিগ জয়ের জন্য টিমকে সংবর্ধনা দেওয়া হবে ১৪ এপ্রিল রাতে। পুরো উৎসবটিকে মিলন উৎসবে পরিণত করতে চাইছেন মহামেডান কর্তারা। কোচ দেশে ফিরবেন ১৫ এপ্রিল। ডেভিড হাতছাড়া হলেও কর্তারা চাইছেন, আই লিগের নব্বই শতাংশ দলটাকেই ধরে রাখতে।

সম্পর্কিত খবর

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন FOOTBALL

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স