অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা,আজ সার্ভিসেসকে নিয়ে সতর্ক সঞ্জয় সেন!

সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে নামতে প্রস্তুত বাংলা। আজ, মঙ্গলবার সার্ভিসেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরো মনোযোগ মাঠের লড়াইয়েই রাখতে বলেছেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন। দু’দিন বিশ্রামের পর সোমবার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে বাংলা দল। অসম ম্যাচের পর টুর্নামেন্ট আয়োজনের বেহাল দশা নিয়ে আইএফএ-র তরফে ফেডারেশনের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল। সেই চিঠিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হলে ফেডারেশন সোমবারের বদলে মঙ্গলবার ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত ন

সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা,আজ সার্ভিসেসকে নিয়ে সতর্ক সঞ্জয় সেন!

নিজস্ব সংবাদদাতা: সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে নামতে প্রস্তুত বাংলা। আজ, মঙ্গলবার সার্ভিসেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরো মনোযোগ মাঠের লড়াইয়েই রাখতে বলেছেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন। দু’দিন বিশ্রামের পর সোমবার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে বাংলা দল। অসম ম্যাচের পর টুর্নামেন্ট আয়োজনের বেহাল দশা নিয়ে আইএফএ-র তরফে ফেডারেশনের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল। সেই চিঠিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হলে ফেডারেশন সোমবারের বদলে মঙ্গলবার ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এই প্রসঙ্গে কোচ সঞ্জয় সেন বলেন, “এই ম্যাচের আগে ৪৮ ঘণ্টা বিশ্রাম পাওয়া গেছে, এটা আমাদের জন্য ইতিবাচক। ছেলেদের স্পষ্ট করে বলেছি—অসম ম্যাচ আর বাস জার্নির ঘটনাটা ভুলে যেতে। এখন শুধু সামনে তাকাতে হবে।” প্রতিপক্ষ সার্ভিসেসকে হালকাভাবে নিতে নারাজ বাংলা শিবির। সঞ্জয় সেনের কথায়, “সার্ভিসেস দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। ওদের বোঝাপড়া খুব ভালো। সবচেয়ে বড় কথা, প্রায় ছিটকে যেতে যেতে কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ওরা। এভাবে যারা ঘুরে দাঁড়ায়, তারা সবসময় ভয়ংকর হয়। তাই বিশেষ সতর্কতা প্রয়োজন।”

সার্ভিসেস দলের ম্যাচের ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তাদের শক্তি ও দুর্বলতা ফুটবলারদের সামনে তুলে ধরেছেন কোচ। অন্য গ্রুপ থেকে লিগ টেবিলের চতুর্থ স্থান অর্জন করেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সার্ভিসেস। মঙ্গলবারের ম্যাচে বাংলা দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কার্ড সমস্যায় কেউ নেই। চোটের কারণে শুধু উত্তম হাঁসদা অনিশ্চিত, বাকিরা সকলেই ফিট। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছেন রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠারা। সব মিলিয়ে বিতর্ক আর ক্লান্তির অধ্যায় শেষ করে এবার মাঠের লড়াইয়েই নিজেদের সেরা তুলে ধরতে মরিয়া বাংলা।

দুপুর ২.০০ খেলা সম্প্রচার- ফিফা প্লাস অ্যাপ।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার FOOTBALL

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার

আইএসএল শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনে ম্যাচ দেখতে না পেয়ে ক্ষুব্ধ ছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। এতদিন ইউটিউব এবং Sony LIV অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকলেও টিভির পর্দায় সম্প্রচার বন্ধ থাকায় তৈরি হয়েছিল অসন্তোষ। অবশেষে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার থেকে ফের টেলিভিশনের পর্দায় শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সরাসরি সম্প্রচার। পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল)-এর সম্প্রচার নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়োজকেরা।আয়োজকদের তরফে শ