অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সোমবার চতুর্থ দফা ভোট!

রাত পোহালেই চতুর্থ দফার ভোট!সোমবার চতুর্থ দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট রয়েছে।সোমবার চতুর্থ দফায় বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল - বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য কমপক্ষে ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম, বোলপুর, বহরমপুরে ভোট-হিংসার ঘটনা অতীতে ঘটেছে। তাই এই কেন্দ্রগুলি নিয়ে বিশেষ ভাবে সতর্ক কমিশন। বাংলার আট আসন ছাড়াও দেশের ৮৮টি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফা

সোমবার চতুর্থ দফা ভোট!

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই চতুর্থ দফার ভোট!সোমবার চতুর্থ দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট রয়েছে।সোমবার চতুর্থ দফায় বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল - বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য কমপক্ষে ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম, বোলপুর, বহরমপুরে ভোট-হিংসার ঘটনা অতীতে ঘটেছে। তাই এই কেন্দ্রগুলি নিয়ে বিশেষ ভাবে সতর্ক কমিশন। বাংলার আট আসন ছাড়াও দেশের ৮৮টি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় ভোট। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। তা ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও একই দিনে ভোটগ্রহণ হবে।গত তিন দফার নির্বাচনেই ভোটদানের হার গত লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কমেছে।

সম্পর্কিত খবর

13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ দেশ

13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক দেশ

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি