Skip to content

অনুমতি ছাড়া মুখ খোলা নয়! বিতর্ক বাড়তেই নির্দেশে বদল আনল নবান্ন

নিজস্ব সংবাদদাতা : সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে সরকারি কর্মীদের মন্তব্য করা নিয়ে জারি হওয়া নয়া নির্দেশিকা ঘিরে বিতর্কের মধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান কিছুটা স্পষ্ট করল নবান্ন। বৃহস্পতিবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই নির্দেশ সরকারি বোর্ড, নিগম, সরকারি অধীনস্থ সংস্থা ও অন্যান্য প্যারাস্ট্যাটাল অর্গানাইজেশনের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।বুধবার জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছিল, সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে কোনও মন্তব্য বা মতামত প্রকাশ করা যাবে না। এরপরই আশঙ্কা তৈরি হয় যে, সমস্ত সরকারি কর্মীদের উপরই ‘ব্ল্যাঙ্কেট ব্যান’ জারি করা হচ্ছে। তবে বৃহস্পতিবারের সংশোধিত বিজ্ঞপ্তির পর মনে করা হচ্ছে, শিক্ষাক্ষেত্রের কর্মীরা আপাতত এই নির্দেশিকার বাইরে থাকছেন।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আইএএস, আইপিএস, বিসিএস, পুলিশ সার্ভিস ও অন্যান্য সরকারি কর্মীদের তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আগে থেকেই যে গাইডলাইন রয়েছে, সেই নিয়ম মেনেই চলতে হবে। নতুন করে সেই তালিকায় যুক্ত হল সরকারি বোর্ড ও নিগমের কর্মীরাও।এদিকে এই নির্দেশিকাকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন, “সরকারি কর্মীদের বাকস্বাধীনতা ও সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে বিজেপি সরকার।” তাঁর দাবি, এই নির্দেশিকার ফলে সরকারি কর্মীদের আন্দোলন বা দাবি-দাওয়া নিয়েও মুখ খোলার পথ সংকুচিত হতে পারে।নবান্নের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Latest