ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মালহার উৎসব’— শাস্ত্রীয় সুরে মুখর কলকাতা!
পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায় : ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কলকাতায় আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মালহার উৎসব’। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের মনোমুগ্ধকর পরিবেশনায় সজ্জিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন দেশের প্রখ্যাত শিল্পীরা। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার (RKM Institute of Culture), গোলপার্ক, কলকাতার অনুষ্ঠানের সূচনায় বাঁশি ও সন্তুরের অনবদ্য যুগলবন্দি পরিবেশন করেন বিবেক সোনার ও মদন ওক।

তাঁদের সঙ্গতে তবলায় পরিচালনা করেন সুব্রত ভট্টাচার্য। এরপর কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ মাশকুর আলী খান। তাঁর পরিবেশনায় তবলায় সঙ্গত পরিচালনা করেন পণ্ডিত সমর সাহা, সারঙ্গীতে পরিচালনা করেন সারওয়ার হুসেন এবং হারমোনিয়ামে গৌরব চ্যাটার্জি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত সরোদশিল্পী শিরাজ আলী খান-এর পরিবেশনা। তাঁর সঙ্গে তবলায় সঙ্গত করেন পণ্ডিত তন্ময় বোস। সূক্ষ্ম স্বরবিন্যাস, মীড়ের নিপুণ ব্যবহার এবং আবেগঘন উপস্থাপনায় রাগসঙ্গীতের সৌন্দর্য নতুন মাত্রা । দ্রুত লয়ের রচনায় নান্দনিক স্বর-পরিবর্তনের মধ্য দিয়ে রাগের পূর্ণাঙ্গ রূপ শ্রোতাদের সামনে ফুটে উঠবে, যা সন্ধ্যাটিকে আরও স্মরণীয় করে ছিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোরক বসু।শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের জন্য এই অনুষ্ঠান নিঃসন্দেহে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার প্রতিশ্রুতি বহন করছে।