Skip to content

গোদাপিয়াশালে জাতীয় সড়ক পারাপার হাতির দল, সতর্কতার বার্তা বনদপ্তরের!

1 min read

অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর গোদাপিয়াশাল এলাকায় জাতীয় সড়ক পারাপার করল প্রায় ৪০টি হাতির একটি বড় দল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে মেদিনীপুর বনবিভাগের বিভিন্ন রেঞ্জ মিলিয়ে প্রায় ১০০টি হাতি অবস্থান করছে, যার মধ্যে গোদাপিয়াশাল রেঞ্জেই রয়েছে ৪০ থেকে ৪২টি হাতি।

হাতির চলাচল বাড়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনদপ্তর। বিশেষ করে রাতের সময় অপ্রয়োজনীয়ভাবে জঙ্গলের ধারে না যাওয়া এবং জাতীয় সড়কে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বনকর্মীরা এলাকায় নজরদারি বাড়িয়েছেন বলেও জানা গেছে।বন দফতরের  দাবি, ‘‘হাতির দলের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রেখেছেন বনকর্মীরা। 

Latest