অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোণারোডে অনুষ্ঠিত হল ডাবচা ব্যবসায়ী সমিতির ৪১তম বার্ষিক সম্মেলন। সোমবার সকালে সমিতির অফিস প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের একটি বেসরকারি আবাসনে মূল সম্মেলন পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক চঞ্চল সিংহ, চন্দ্রকোণারোড বিট হাউসের আইসি অরুণ গোপ, সমাজসেবী রাজীব ঘোষ, বিশ্বজিৎ সরকার, জ্ঞানাঞ্জন মন্ডল, প্রসেনজিৎ রানা, মানস নায়েক, সাগর মন্ডল, দেব কুমার দে, পলাশ সেন, হিন্দু সেবা সমিতির গণেশ ঘোষ, আলুবীজ ব্যবসায়ী সমিতির বাপি খামরুই সহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রামচন্দ্র পাল ও দীপঙ্কর নিয়োগী সহ আরও অনেকে।

সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এদিন নতুন কমিটিও গঠন করা হয়। চলতি বছরও সভাপতির পদে নির্বাচিত হন সঞ্জীব চৌধুরী এবং সম্পাদকের দায়িত্ব পান দেবাশিস মূলা।সমিতির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি আগামী দিনেও জোরদার করা হবে।