অরিন্দম চক্রবর্তী: খড়গপুর শহরে নববর্ষকে ঘিরে এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি করল খড়গপুর উৎসব কমিটি। শনিবার, ১৮ এপ্রিল খড়গপুর শহরে নববর্ষকে ঘিরে অনুষ্ঠিত হল ২৬তম বর্ষের বিশেষ বৈশাখী আয়োজন। গানে, কবিতায়, যন্ত্রানুষঙ্গে, রম্য রচনা ও শ্রুতি নাটকের মনোজ্ঞ উপস্থাপনায় উচ্ছ্বাসের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় ১৪৩৩ বঙ্গাব্দকে।ঘরোয়া আবহে আয়োজিত এই বৈঠকি আড্ডায় শিল্পী, কবি ও লেখকদের কণ্ঠে ধ্বনিত হয় নতুন বছরের আশার সুর—“এ বছর হোক অন্য বছর, অন্য স্বপ্নে বোনা।”এ বছর দিক শুভ ইঙ্গিত, আগামী সম্ভাবনা।” এই কথাতেই যেন প্রতিফলিত হল অনুষ্ঠানের মূল সুর।খড়গপুর থিয়েটার কালচারের মহলা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক তপন পাল, শ্যামল বন্দ্যোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, সমীর গাঙ্গুলী, ব্রিজেশ পানসহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রুতি নাটক ‘মামা ভাগ্নে’, যা দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়িয়েছে। সাবলীল অভিনয় ও উপস্থাপনায় নাটকটি উপস্থিত সকলকে মুগ্ধ করে।নববর্ষের এই সৃজনশীল উদযাপন খড়গপুরবাসীর মনে নতুন উদ্যম ও আশার সঞ্চার করল, এমনটাই মনে করছেন আয়োজকরা।