Skip to content

ক্ষীরপাইয়ে রহস্যজনক দুর্ঘটনা; বুড়িরপুকুর এলাকায় রাস্তার ধারে উল্টে পড়ে গাড়ি, কারণ ঘিরে ধোঁয়াশা!

1 min read

অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বুড়িরপুকুর এলাকার কাছে বুধবার একটি গাড়ি রাস্তার ধারে উল্টে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম ঘটনাটি নজরে আনেন বলে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি রাস্তার পাশেই উল্টে যেতে পারে। তবে অন্য কোনও গাড়ির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির মালিকানা ও চালকের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন কি না বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য এখনও মেলেনি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে। তদন্ত শেষ হলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Latest