Skip to content

বৃষ্টি-ঝড়েও থামেনি প্রচার, মেদিনীপুরে সুজয়ের হয়ে ময়দানে সায়নী ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : ৬ এপ্রিল, সোমবার প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল পরিস্থিতিকেও উপেক্ষা করে মেদিনীপুরে জোরকদমে চলল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরা-র সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।এদিন মেদিনীপুরের বটতলা চক এলাকায় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, দুর্যোগের মধ্যেও তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্যে হওয়া উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণ প্রকল্পের কথা তুলে ধরে দলীয় কর্মী-সমর্থকদের সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে সকলকে তৃণমূল কংগ্রেসের প্রতীক “জোড়া ফুল”-এ ভোট দেওয়া উচিত। সভা থেকে তিনি ভোটারদের উদ্দেশে উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনস্বার্থে দলকে সমর্থনের আবেদন জানান।সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুর্যোগের আবহেও এই সভা মেদিনীপুরে তৃণমূলের নির্বাচনী প্রচারে নতুন গতি এনে দিল এবং ভোটের আগে সংগঠনের মনোবল আরও চাঙ্গা করল।

Latest