অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

ঝাড়গ্রামে নর্দমার জল রাজ্য সড়কে, রাস্তায় নেমে ক্ষোভ বিজেপি প্রার্থীর!

শুধু অভিযোগে সীমাবদ্ধ থাকেননি, বরং ঝাড়গ্রাম শহরের বেহাল নিকাশি ব্যবস্থার বাস্তব চিত্র সরেজমিনে তুলে ধরলেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ।৬ এপ্রিল, সোমবারের প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রাজ্য সড়কের উপর জমে যায় এক হাঁটু জল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মূল সড়কের উপর দিয়েই নর্দমার জল বইতে শুরু করে, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ ও যানবাহন চালকেরা। এই পরিস্থিতি ঘিরে প্রশ্ন তোলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্ম

ঝাড়গ্রামে নর্দমার জল রাজ্য সড়কে, রাস্তায় নেমে ক্ষোভ বিজেপি প্রার্থীর!

নিজস্ব সংবাদদাতা : শুধু অভিযোগে সীমাবদ্ধ থাকেননি, বরং ঝাড়গ্রাম শহরের বেহাল নিকাশি ব্যবস্থার বাস্তব চিত্র সরেজমিনে তুলে ধরলেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ।৬ এপ্রিল, সোমবারের প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রাজ্য সড়কের উপর জমে যায় এক হাঁটু জল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মূল সড়কের উপর দিয়েই নর্দমার জল বইতে শুরু করে, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ ও যানবাহন চালকেরা।

এই পরিস্থিতি ঘিরে প্রশ্ন তোলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। তাঁর অভিযোগ, নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করা হলেও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কেন এমন জল জমে থাকছে, তা নিয়ে জবাবদিহি হওয়া প্রয়োজন।জানা গিয়েছে, এদিন তিনি লালগড়ে প্রচার সেরে দলীয় কার্যালয়ের দিকে ফিরছিলেন। সেই সময় পাঁচমাথা মোড়ের এই বেহাল অবস্থা চোখে পড়তেই তিনি গাড়ি থেকে নেমে আসেন। স্থানীয় বাসিন্দাদের সামনে জলমগ্ন রাস্তার উপর দাঁড়িয়ে তিনি কার্যত “চোখে আঙুল দিয়ে” শহরের নিকাশি ব্যবস্থার দুরবস্থা তুলে ধরেন।ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের পুর-পরিষেবা ও পরিকাঠামো নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা ঝাড়গ্রাম

কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ