Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষকদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন, গুণমান ও নৈতিকতায় জোর!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার,২৪ মার্চ,Vidyasagar University-এর বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত হলো ‘গবেষক পরিচিতি কর্মসূচি’ (Research Scholars’ Orientation Programme)। বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে ২৫০-রও বেশি গবেষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষ’ (IQAC)-এর উদ্যোগেই এই আয়োজন করা হয়।কর্মসূচিতে গবেষণার একাধিক গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কীভাবে একটি মানসম্মত গবেষণাপত্র লেখা যায়, গবেষণা ও প্রকাশনার নৈতিকতা, কুম্ভিলকবৃত্তি বা প্ল্যাজিয়ারিজম সংক্রান্ত সমস্যা, ত্রুটিমুক্ত থিসিস লেখার কৌশল এবং ‘ক্লোনড জার্নাল’ সম্পর্কে সচেতনতা—এই সব বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য Deepak Kumar Kar। স্বাগত ভাষণ দেন IQAC-এর অধিকর্তা Madhumangal Pal।

এছাড়াও কলা, বাণিজ্য ও বিজ্ঞান অনুষদের ডিনরা উপস্থিত থেকে গবেষকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. জয়ন্ত কিশোর নন্দী গবেষকদের উৎসাহিত করেন এবং অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Visva-Bharati University-এর রেজিস্ট্রার Bikash Mukhopadhyay, যিনি প্ল্যাজিয়ারিজম যাচাইকরণ নিয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। অর্থনীতি বিভাগের অধ্যাপক পিনাকী দাস গবেষণাপত্র লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করেন। রসায়ন বিভাগের অধ্যাপক ও R&D সেলের অধিকর্তা Ajay Kumar Mishra ত্রুটিমুক্ত থিসিস রচনার কৌশল ব্যাখ্যা করেন। পাশাপাশি অধ্যাপক মধুমঙ্গল পাল ‘ক্লোনড জার্নাল’ ও গবেষণার নৈতিকতা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

Latest