নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে নমিনেশনের শেষ দিনে রাজনৈতিক উত্তাপ পৌঁছাল চরমে। পিংলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাইতি এদিন মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন জমার আগে খড়্গপুর শহরজুড়ে আয়োজন করা হয় এক বিশাল শক্তি প্রদর্শনের মিছিল। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিলটি কার্যত নির্বাচনের আগে তৃণমূলের সংগঠন শক্তির বার্তাই তুলে ধরে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই অজিত মাইতিকে আবার এলাকায় জোরকদমে প্রচারে নামতে দেখা যায়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি উন্নয়ন, জনসংযোগ এবং আসন্ন ভোটে সমর্থনের আবেদন জানান।নির্বাচনের আগে এই বিশাল মিছিল ও মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, শেষ দিনের এই শক্তি প্রদর্শন পিংলার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল।