অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

একই গাড়িতে চড়ে ৪৫ মিনিটের যাত্রায় কী কথা হলো মোদি ও পুতিনের!

চিনের (SCO) এসসিও সামিটে আবার অভিনব চিত্রও ধরা পড়ে। সম্মেলনস্থল থেকে দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় একই গাড়িতে যাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সূত্রের খবর, বৈঠকের আগে প্রায় দশ মিনিট মোদীর জন্য অপেক্ষা করেন পুতিন। তারপর নিজস্ব গাড়িতেই তাঁকে নিয়ে যান রিটজ-কার্লটন হোটেলে। শুধু তাই নয়, পৌঁছনোর পরও প্রায় ৪৫ মিনিট গাড়িতেই আলোচনা চালান দুই নেতা। পরে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক বৈঠক । ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ

একই গাড়িতে চড়ে ৪৫ মিনিটের যাত্রায় কী কথা হলো মোদি ও পুতিনের!

নিজস্ব সংবাদদাতা:  চিনের (SCO) এসসিও সামিটে আবার অভিনব চিত্রও ধরা পড়ে। সম্মেলনস্থল থেকে দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় একই গাড়িতে যাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সূত্রের খবর, বৈঠকের আগে প্রায় দশ মিনিট মোদীর জন্য অপেক্ষা করেন পুতিন। তারপর নিজস্ব গাড়িতেই তাঁকে নিয়ে যান রিটজ-কার্লটন হোটেলে। শুধু তাই নয়, পৌঁছনোর পরও প্রায় ৪৫ মিনিট গাড়িতেই আলোচনা চালান দুই নেতা। পরে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক বৈঠক । ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। অভিযোগ, রাশিয়ার তেল কিনে পুতিনের যুদ্ধকে অর্থ জুগোচ্ছে দিল্লি। যদিও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থই শক্তি আমদানির নীতি নির্ধারণ করবে। মার্কিন চাপকে 'অন্যায়' ও 'অযৌক্তিক' বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, দুই দেশের অর্থনীতি, বাণিজ্য সব কিছু নিয়েই আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো নিয়েও। নিজের সমাজমাধ্যমে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “আঞ্চলিক ও বিশ্বজুড়ে চলা নানা ইস্যুতেই আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। আলোচনা হয়েছে ইউক্রেন নিয়েও। পাশাপাশি সম্প্রতি সংঘাত থামাতে নেওয়া উদ্যোগগুলি নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রযুক্তি

লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি