নিজস্ব সংবাদদাতা : ২৪শে এপ্রিল শুক্রবার সকালে গঙ্গার শান্ত পরিবেশেই ধরা দিল এক ব্যতিক্রমী দৃশ্য। Narendra Modi-র হঠাৎ উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে Prinsep Ghat ও Outram Ghat এলাকা।প্রধানমন্ত্রীকে দেখা যায় গঙ্গার বুকে নৌকাবিহার করতে। হাতে ক্যামেরা নিয়ে নিজেই ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, নৌকার মাঝিদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন তাঁদের জীবনের। ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও প্রাতঃভ্রমণকারীদের দিকেও হাত তুলে নমস্কার জানান তিনি।

সকালের নিরিবিলি পরিবেশে যেখানে সাধারণত হাতে গোনা কিছু মানুষ থাকেন, সেখানেই আচমকা প্রধানমন্ত্রীর আগমনে তৈরি হয় চাঞ্চল্য ও কৌতূহল। নিরাপত্তার বলয় থাকলেও, তাঁর এই স্বতঃস্ফূর্ত জনসংযোগ নজর কেড়েছে অনেকের।নৌকাবিহারের একাধিক মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন Narendra Modi। সেই ছবিতে ধরা পড়েছে গঙ্গার বুকে তাঁর নিরিবিলি সময় কাটানো, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ঝলক।এই আকস্মিক সফর ও নৌকাবিহার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।