Skip to content

ব্রিগেডে ঐতিহাসিক মুহূর্ত, বাংলার মানুষকে প্রণাম প্রধানমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী রইল বাংলা। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিগেডের মঞ্চে হাঁটু গেড়ে মাথা নত করে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। যদিও আলাদা করে কোনও ভাষণ দেননি প্রধানমন্ত্রী, তাঁর এই বিনম্র অভিবাদনই যেন পৌঁছে দেয় বিশেষ বার্তা।মঞ্চে উঠে মোদীর নতজানু প্রণামের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত জনতা।

মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর একই মঞ্চে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।শপথের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বাংলার রাজনৈতিক পালাবদলের এই অধ্যায়ে মোদীর বিনম্র আচরণ এবং নতুন সরকারের শপথ—দু’টিই গভীর রাজনৈতিক তাৎপর্য বহন করছে। অনুষ্ঠান ঘিরে নেতা-কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যেও ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস।

Latest