নিজস্ব সংবাদদাতা : জুলাই মাসের শুরুতেই স্বস্তির খবর এল এলপিজি গ্রাহকদের একাংশের জন্য। ১ জুলাই থেকে দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। চলতি বছরে এই প্রথমবার বাণিজ্যিক গ্যাসের দামে বড় ধরনের ছাড় মিলল। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছিল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে নতুন মাসের শুরুতেই সেই প্রবণতায় বদল এসেছে। ১ জুলাই থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে (শহরভেদে কমার পরিমাণে সামান্য পার্থক্য রয়েছে)। নতুন মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে।কলকাতায় নতুন দরে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৩,০৮১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এই সিলিন্ডারের বর্তমান মূল্য ৯৬৮ টাকা রয়েছে।
১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম
দিল্লি₹৯৪২.০০
মুম্বাই₹৯৪১.৫০
চণ্ডীগড়₹৯৫১.৫০
হায়দ্রাবাদ₹৯৯৪.০০
বেঙ্গালুরু₹৯৪৪.৫০
কলকাতা₹৯৬৮.০০
চেন্নাই₹৯২৮.৫০
পুনে₹৯৪৫.০০
জয়পুর₹৯৪৫.৫০
আহমেদাবাদ₹৯৪৯.০০
বাণিজ্যিক গ্যাসের দাম কমায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকরা। দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির পর এই দাম হ্রাসে তাদের পরিচালন ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব ভবিষ্যতে রেস্তোরাঁয় খাবারের দামের উপরও পড়তে পারে বলে ব্যবসায়ী মহলের একাংশের ধারণা।