হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বেসরকারি বাসের!

হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বেসরকারি বাসের!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ার ব্রজলালচকে রবিবার সকালেই ঘটল বাস দুর্ঘটনা। কলকাতাগামী একটি বেসরকারি বাস ‘Satadal’ নিয়ন্ত্রণ হারিয়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে। এরপর বাসটি রাস্তার পাশে থাকা একটি গাছেও ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও চালকের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।