Skip to content

মেচগ্রাম বিবেকানন্দ মিশন হাইস্কুলে শিক্ষার পরিবেশে যুক্ত হলো আধুনিকতার নতুন মাত্রা!

নিজস্ব সংবাদদাতা : ৪ঠা এপ্রিল, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মেচগ্রাম বিবেকানন্দ মিশন হাইস্কুলে শিক্ষার পরিবেশে যুক্ত হলো আধুনিকতার নতুন মাত্রা। বিদ্যালয়ের সমস্ত শ্রেণিকক্ষ ও হস্টেল সম্পূর্ণভাবে বাতানুকূল (এসি) করা হয়েছে, যা ছাত্রছাত্রীদের জন্য আরামদায়ক ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।বিদ্যালয়ের এই নবতম অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মন্ত্রী ভারতজ্যোতি অধ্যাপক ডঃ সৌমেন কুমার মহাপাত্র। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজার ডঃ এন সিং, অধ্যক্ষ ডঃ হৃষিকেশ রায়, চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্র, সুমনা মহাপাত্র-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।বিদ্যালয় কর্তৃপক্ষের মূল লক্ষ্য, পড়ুয়াদের জন্য এমন একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তোলা, যেখানে তারা নির্বিঘ্নে পড়াশোনা ও হস্টেলে থাকতে পারে। বিশেষ করে গ্রীষ্মের তীব্র দাবদাহের সময়েও যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা বা দৈনন্দিন জীবনযাপনে কোনও অসুবিধা না হয়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই পদক্ষেপকে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন অভিভাবক ও শিক্ষামহল। আধুনিক সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Latest