রানীগঞ্জ থানার পুলিশ জুয়ার আসর থেকে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকা, ধৃত ৭!

রানীগঞ্জ থানার পুলিশ জুয়ার আসর থেকে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকা, ধৃত ৭!

নিজস্ব সংবাদদাতা :  রানীগঞ্জ থানার পুলিশ জুয়ার আসর থেকে প্রায় ১০ লক্ষ টাকা সহ ৭ ধৃতকে পুলিশ অতর্কিতে অভিযান চালিয়ে গ্রেফতার করল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রানিগঞ্জ থানা এলাকার বাঁশড়া অঞ্চলের একটি ধাবায় হানা দেয় পুলিশ। সেখানে জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষ ৩ হাজার ১০০ টাকা বাজেয়াপ্ত করে। একইসঙ্গে আটক করা হয় ১০ সেড প্লেয়িং কার্ড ও আটটি মোবাইল ফোন।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা সকলে আসানসোল ও দুর্গাপুর এলাকার বাসিন্দা। দুর্গাপুরের সঞ্জীব সাহা ওরফে বাবিন, গোবর্ধন রেড্ডি আসানসোলের মঙ্গলপুরের বাসিন্দা সুরজিৎ সানা, এনএসবি রোডের বাসিন্দা বীরেন্দ্র কুমার বাজাজ ওরফে বীরেন্দ্র, জামুরিয়া বাজার এলাকার বাসিন্দা, কালিপ্রসাদ জয়সওয়াল, রানীগঞ্জ এলাকার বাসিন্দা সৎপাল সিং ওরফে পালি,মোহাম্মদ শাহজাদা ওরফে এমডি।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n