Skip to content

বাসন্তী পূজা ও নারী দিবস একসাথে উদযাপন, খড়্গপুরে রশ্মি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজন!

অরিন্দম চক্রবর্তী : সামাজিক ও সাংস্কৃতিক আবহে ভরপুর এক অনুষ্ঠানের মাধ্যমে খড়্গপুর রশ্মি ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের দ্বিতীয় বর্ষের বাসন্তী পূজা উৎসবের পাশাপাশি নারী দিবস উদযাপন করল। ১৮ মার্চ বুধবার ধ্যান সিং ময়দান শিশু পার্ক সংলগ্ন ১৪ নম্বর বিল্ডিং প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।এদিন পূজোর উদ্বোধন করেন টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার এবং ট্রাফিক ওসি সন্দীপ রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ পার্বতী পট্টনায়েক, পি আর এম পট্টনায়েক, শিক্ষিকা রিঙ্কু চ্যাটার্জী এবং আইটিআই কলেজের শিক্ষিকা সুদীপ্তা চক্রবর্তী।উদ্যোক্তাদের পক্ষ থেকে বিথীকা মাইতি জানান, বাসন্তী পূজাকে কেন্দ্র করে এখানে নয়দিনব্যাপী নবরাত্রি পূজার আয়োজন করা হয়েছে, যা ১৯ মার্চ থেকে শুরু হয়েছে। এই পূজায় আবাসনের বহু মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, যা নারী শক্তির এক অনন্য প্রতিফলন।অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবী মানিক মন্ডলও। সার্বিকভাবে, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নারী দিবসের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় মহলে।

Latest