নাট্য উৎসবে যাওয়ার পথে চরম নাটক! তমলুকে ট্রেন মিস করে বিপাকে দুই কিশোর, পরে উদ্ধার!
মঞ্চে নাটক করার আগে বাস্তবেই যেন এক নাটকীয় পরিস্থিতির মুখে পড়ল একদল স্কুল পড়ুয়া। ১৮ মার্চ বুধবার ৩৮০৫৩ হাওড়া-হলদিয়া লোকাল ট্রেন দুপুর প্রায় ১২টা ৫০ মিনিট নাগাদ তমলুক স্টেশনে দাঁড়ালে জল খেতে নেমে পড়ে চার কিশোর। কিন্তু তার মধ্যেই ট্রেন ছেড়ে দিলে দু’জন উঠে পড়তে পারলেও বাকি দুই কিশোর প্ল্যাটফর্মেই থেকে যায়।জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহ হাইস্কুলের প্রায় ২৫ জন পড়ুয়ার একটি নাট্যদল হলদিয়ায় যাচ্ছিল। সেখানকার আইওসি এমপ্লয়িজ ক্লাবে শুরু হওয়া নাট্য উৎসবে তাদের উদ্বোধনী নাটক ‘চাকা’ ম
নিজস্ব সংবাদদাতা : মঞ্চে নাটক করার আগে বাস্তবেই যেন এক নাটকীয় পরিস্থিতির মুখে পড়ল একদল স্কুল পড়ুয়া। ১৮ মার্চ বুধবার ৩৮০৫৩ হাওড়া-হলদিয়া লোকাল ট্রেন দুপুর প্রায় ১২টা ৫০ মিনিট নাগাদ তমলুক স্টেশনে দাঁড়ালে জল খেতে নেমে পড়ে চার কিশোর। কিন্তু তার মধ্যেই ট্রেন ছেড়ে দিলে দু’জন উঠে পড়তে পারলেও বাকি দুই কিশোর প্ল্যাটফর্মেই থেকে যায়।জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহ হাইস্কুলের প্রায় ২৫ জন পড়ুয়ার একটি নাট্যদল হলদিয়ায় যাচ্ছিল। সেখানকার আইওসি এমপ্লয়িজ ক্লাবে শুরু হওয়া নাট্য উৎসবে তাদের উদ্বোধনী নাটক ‘চাকা’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উল্লেখযোগ্যভাবে, এই নাটকটি সম্প্রতি রাজ্যস্তরের প্রতিযোগিতায় সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে।কিন্তু যাত্রাপথেই ঘটে যায় বিপত্তি। দুই পড়ুয়া ট্রেন মিস করায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে দলের মধ্যে।

বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় আইওসি ক্লাবের উদ্যোক্তাদের। এরপর দ্রুত রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পাঁশকুড়া-দিঘা-হলদিয়া প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ ঘড়ার মাধ্যমে তমলুক স্টেশন মাস্টার ও আরপিএফ-এর সঙ্গে সমন্বয় করা হয়।স্টেশন জুড়ে মাইকিং করা হয় এবং কিছু সময়ের মধ্যেই দুই নাবালককে খুঁজে পাওয়া যায়। উদ্ধার করে তাদের তমলুক আরপিএফ অফিসে রাখা হয়। পরে স্কুলের শিক্ষক অর্জুন দাস তাদের দায়িত্ব নিয়ে দলের কাছে ফিরিয়ে আনেন।

স্কুল সূত্রে জানা গেছে, এই দলে থাকা অধিকাংশ ছাত্রছাত্রীই গ্রামের আদিবাসী পরিবার থেকে উঠে আসা এবং বাইরে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম। চারজন শিক্ষক তাঁদের সঙ্গে ছিলেন, তবে হঠাৎ ট্রেন থামতেই চার পড়ুয়া নেমে পড়ে এবং ট্রেন ছাড়ার ঘোষণা শুনতে না পাওয়ায় এই বিপত্তি ঘটে।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৭টি স্কুলের মধ্যে সারা বাংলা নাটক প্রতিযোগিতায় খেয়াদহ হাইস্কুলের এই নাটক সেরা স্থান অর্জন করেছে। এমনকি নিখোঁজ হওয়া দুই কিশোরের মধ্যে একজন জাতীয় স্তরের স্কলারশিপপ্রাপ্ত অভিনেতাও রয়েছে বলে জানা গেছে।অন্যদিকে, রেল কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় প্রশ্ন তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এক রেল আধিকারিকের বক্তব্য, “পড়ুয়ারা ট্রেন থেকে নামার সময় তাঁদের সঙ্গে কোনো শিক্ষক ছিলেন না কেন? যদি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটত, তাহলে তার দায় কে নিত?”সব মিলিয়ে, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও এই ঘটনা ফের একবার ট্রেনযাত্রায় নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব সামনে এনে দিল।
সম্পর্কিত খবর
পূর্ব বর্ধমান
বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!
কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি
পূর্ব বর্ধমান
অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!
চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্