মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া কবরস্থানে সংস্কার কাজ চলছে!

মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া কবরস্থানে সংস্কার কাজ চলছে!
মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া কবরস্থান

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শবে বরাতকে সামনে রেখে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া কবরস্থানে চলছে সংস্কার কাজ। সংস্কার করা হয়েছে যাতায়াতের রাস্তা, অজু খানার। কবরস্থান এলাকার সমস্ত জঙ্গল জেসিপি ও হ্যান্ড মেশিন দ্বারা পরিষ্কার করা হচ্ছে। দীর্ঘদিনের কবরস্থান গেটের পাশে একটি জলের কল নষ্ট হয়ে পড়েছিল যাতে সমস্যা দেখা দিত মুসলিম সম্প্রদায়িক মানুষেরাই তাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদ দেরকে কবর দিতে আসলে অজু করতে ও জল পান করতে সমস্যা হত । দীর্ঘদিনের সমস্যা কি সমাধান করল আজ মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ,কবরস্থান কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন হাত দিয়ে একটি জলের কল উদ্বোধন করা হয়। বিশেষ আলোর ব্যবস্থা থাকছে শবে বরাতের রাতে কবরস্থান চত্বরে। উপস্থিত ছিলেন সেখ সাহীদ, আকবর আলী খান, মোজাম্মেল হোসেন, সেখ তারেক, সহ অন্যান্যরা।