Skip to content

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা! ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে নিহত অন্তত ১১

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক ডেস্ক: ফের তীব্র হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মঙ্গলবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিভ-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ।ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করে। কিভ, নিপ্রো, খারকিভ, পোলতাভা ও জ়াপোরিজিয়া ছিল হামলার প্রধান লক্ষ্য। যদিও ইউক্রেনের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪০টি ক্ষেপণাস্ত্র ও ৬০২টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, কিভে অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং তিন শিশু-সহ ৬৩ জন আহত হয়েছেন। নিপ্রোয় প্রাণ হারিয়েছেন ছ’জন। একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নীচে এখনও অনেক মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।রুশ হামলার জেরে কিভের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। উদ্ধারকর্মীরা যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

Latest