Skip to content

বাংলায় রেলের উন্নয়নে নতুন আশার বার্তা,নবান্নের বৈঠক শেষে তিনি আকাশবাণী ভবনেও যান!

নিজস্ব সংবাদদাতা :  দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর সম্প্রসারণ ও আধুনিকীকরণ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। শনিবার কলকাতা সফরে এসে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শহরের গণপরিবহণ ব্যবস্থার অভিজ্ঞতা নিতে সরাসরি মেট্রোয় যাত্রা করেন। নবান্নের বৈঠক শেষে তিনি আকাশবাণী ভবনেও যান। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন কর্মসূচি পর্যালোচনা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারপার্সন প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহাপরিচালক রাজীব কুমার জৈন এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিজি ধীরেন্দ্র ওঝা-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, রেলমন্ত্রীর এই সফর পশ্চিমবঙ্গে রেল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন গতি আনতে পারে এবং ভবিষ্যতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের পথ প্রশস্ত করতে পারে।কলকাতা বিমানবন্দরে পৌঁছে সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে তিনি মেট্রোযোগে নোয়াপাড়া যান। পরে অটোয় চেপে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।মেট্রো সফরের সময় রেলমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রোয় নতুন প্রজন্মের ৬০টি অত্যাধুনিক ট্রেন সংযোজনের পরিকল্পনা রয়েছে। যাত্রী পরিষেবা আরও উন্নত করা এবং মেট্রো নেটওয়ার্ককে আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলাই এর লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

Latest